Baba mane hajar bikel song lyrics

 বাবা মানে হাজার বিকেল লিরিক্স

কথা ও সুর : তাসনিম সাদিয়া

শিল্পী : জাইমা নূর (jaima noor)


বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো

যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা 

আমার অনেক ঋণ


আমি যতো এলোমেলো ভুলের অভিধান 

বাবা তুমি সময় মত সহজ সমাধান 


জীবনের টানাপোড়েন কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি 

বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি 


বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া 

বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা 


ছেলে বেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

আমি বড় হইনি বাবা আজও তোমার কাছে

চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে

মা বলে ডাকবে বল সারা জীবন ধরে 

বেলা শেষে তুমি আজ অনেক অভিমানে 

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি 


শিল্পীঃ জাইমা নুর

কথা ও সূরঃ তাসনিম সাদিয়া 



আরও সমাধান চাও যদি জীবনে

            মিছে ধুনিয়া।

Don't Share any link

Post a Comment (0)
Previous Post Next Post

Comments